খাগড়াছড়ি প্রতিনিধি
“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় খাগড়াছড়িতে পালিত হয়েছে জাতীয় বীমা দিবস।
এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণ হতে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক ঘুরে করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
স্থানীয় সরকার এর উপ-পরিচালক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মুনতাসির জাহান, এনডিসি আব্দুল আল ইমরান, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর জেনারেল ম্যানেজার ইসমাইল হোসেন সবুজসহ বিভিন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সেবা গ্রহীতাগণ এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর গ্রাহকদের মেয়াদ পূর্তি ও মৃত্যু দাবির ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।
