খাগড়াছড়ি প্রতিনিধি
“দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধি দিবস পালন করা হয়।
এ উপলক্ষে শুক্রবার(০৯ ডিসেম্বর) সকালে ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউটের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরআগে সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে এ দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।
পরে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি সুদর্শন দত্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান।
বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ নাইমুল হক, দুদকের সহকারি পরিচালক আহমদ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ নজরুল ইসলাম, দৈনিক অরন্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান প্রমূখ।
