শুভ্র মিশু ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে রাঙামাটিতে। রবিবার সকালে শহীদ আব্দুস শুক্কুর স্টেডিয়াম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এইসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী, সদস্য প্রশাসন ইফতিখার আহমদ, সদস্য পরিকল্পনা জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী রাঙামাটি তুষিত চাকমা, নির্বাহী প্রকৌশলী খাগড়াছড়ি মো. মুজিবুল আলম, নির্বাহী প্রকৌশলী বান্দরবান আবু বিন মোহাম্মদ ইয়াসিন আরাফাত, রাঙামাটি প্রেসক্লাসের সাবেক সভাপতি সুনীল কান্তি দে।
উদ্বোধনকালে নিখিল কুমার চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের প্রত্যেক ক্ষেত্রে উন্নয়নে কাজ করে চলেছে। উন্নয়নের সে ধারাবাহিকতা থেকে ক্রীড়াও পিছিয়ে নেই। ক্রীড়ার উন্নয়নে আমরা কাজ করে চলেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি বনাম খাগড়াছড়ির খেলা অনুষ্ঠিত হয়। এতে দুই শূন্য গোলে রাঙামাটি টিম খাগড়াছড়ি টিমকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধে রাঙামাটির পক্ষে প্রথম গোল করেন মো. ইব্রাহিম তার কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় গোলটি করেন অভিলাল ত্রিপুরা। আর দ্বিতীয়ার্ধে কোন দল কোন গোল করতে না পাড়ায় দুই শূন্য গোলে খেলা শেষ হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় রাঙামাটি দলের খেলোয়াড় অভিলাল ত্রিপুরাকে।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে রবিবার বিকালে মাঠে গড়ায় রাঙামাটি বনাম বান্দরবানের খেলা। এতে খেলার দুইদলের বার বার আক্রমণের পরও প্রথমার্ধে কোন গোল হয়নি।
খেলার দ্বিতীয়ার্ধে খাগড়াছড়ির খেলোয়ার সাচিং মারমার গোলে বান্দরবান এগিয়ে গেলেও তার কয়েক মিনিটের মধ্যে রাঙামাটি পেনান্টি পেলে সে সুযোগ কাজে লাগিয়ে খেলা এক এক গোলে সমতায় আনে রাঙামাটি দলের খেলোয়াড় রিটন চাকমা। পরবর্তীতে আর কোন গোল না হওয়ায় খেলা এক এক গোলে খেলা ড্র হয়। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে বান্দরবান দলের খেলোয়াড় সাচিং মারমা।
সোমবার সকালে খাগড়াছড়ি বনাম বান্দরবান খেলা অনুষ্ঠিত হবে এবং বিকালে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা।
