কাপ্তাই প্রতিনিধি
দ্বিতীয় দফা লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান কাপ্তাইয়ের কর্নফুলী পেপার মিলস (কেপিএম) এলাকার কলাবাগান বাজার এবং সিনেমা হল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
করোনা কালীন সময়ে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখা, অযথা ঘুরাঘুরি, সরকারী আইন ও নিয়ম অমান্য করার অপরাধে ও স্বাস্থ্যবিধি না মানার কারনে দণ্ডবিধির ২৬৯ ধারায় ৯ টি মামলায় ৩ হাজার ৬শ’ টাকা জরিমানা আদায় করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও ডিসিএল পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
