সারাদেশের মত খাগড়াছড়ির রামগড়েও করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় খাদ্য নিশ্চিতকরন কর্মসূচির আওতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রান্তিক কৃষকরে ধান কেটে দিচ্ছে রামগড় পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ।
শনিবার সকালে পৌরশহরের নজিরটিলা এলাকার কৃষক মাহবুবুল হকের ১০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়ী পৌঁছে দেন পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা। পৌর ছাত্রলীগের সদস্য মো: শাহজাহানের নেতৃত্বে এ ধানকাটায় নেতৃত্বদেন ছাত্রলীগ কর্মী সোহেল, ফরহাদ, মামুন, আলাউদ্দীন, মো. আসিফসহ ১৪জন নেতাকর্মী।
ছাত্রলীগ নেতা মো: শাহজাহান জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনার আলোকে পৌরছাত্রলীগের সভাপতি নায়মুল হাসান নয়নের উৎসাহে তারা কৃষকের ধান কেটে দিতে মাঠে নামেন। তিনি জানান, করোনা পরিস্থিতিতে লক ডাউনের কারণে ধান কাটার শ্রমিক না পেয়ে সংকটে পড়ে আমাদের সহযোগিতা চাইলে আমি উপজেলা ও পৌরছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ধানকাটা কর্মসুচীতে নেমে পড়ি। আমরা একজন কৃষকের সামান্য কিছু ধান কেটে সহযোগিতা দিয়েছি। আরো কৃষক সাহায্য চাইলে,আমরা ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে প্রস্তত আছি।
রামগড় উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব আনোয়ার জাহিদ ছোটন এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে শ্রমিক সংকটের কারণে ধান কাটতে সমস্যার সম্মুখীন হলে তাকে জানানোর জন্য অনুরোধ জানিয়ে ছিলেন।
বর্ষার আগে ধান কেটে ঘরে তুলতে পারায় কৃষক পরিবারের মুখে হাসি ফুটে উঠেছে। জমির মালিক মাওবুল হক বলেন, দেশের এই দুর্যোগে কৃষক পড়েছে মহা সংকটে। এ দু:সময়ে এগিয়ে আসার জন্য এবং ধান কেটে ঘরে পৌছিয়ে দেয়ার জন্য পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দকে ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
Previous Articleআগুনে ক্ষতিগ্রস্তদের পাশে পুলিশ হাসপাতাল এলাকাবাসী
Next Article পিতাকে খুনের অভিযোগে পুত্র আটক !
