কাপ্তাই উপজেলা প্রশাসনের অায়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মেদ , উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশিদুল অালম চৌধুরী, কর্ণফুলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল অালম প্রমূখ।
Previous Articleকাপ্তাইয়ে দিনব্যাপী শিক্ষা মেলা অনুষ্ঠিত
Next Article ঢাকায় লাঠি মিছিল তিন পাহাড়ী সংগঠনের
