কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অায়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা সদরের বড়ইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়। ‘মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অানন্দমূখর পরিবেশে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে এই শিক্ষা মেলার উদ্বোধন করেনন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম এর সভাপতিত্বে শিক্ষা মেলায় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচংগ্যা, উপজেলা শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির অাহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, নিমি চাকমা প্রমূখ। মেলায় উপজেলার ৫ টি ইউনিয়ন হতে ৫ টি স্টল তাদের শিক্ষা উপকরণ প্রদর্শন করেন।
