কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ই-কমার্স এন্ড ই-লার্নিং স্যানিটাইজেশন বিষয়ক মহিলাদের নিয়ে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ও জাইকার অর্থায়নে উপজেলা তথ্য আপা প্রকল্পের উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকালে কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই কর্মশালা শুরু হয়।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা তথ্য সেবা অফিসার তাহমিনা সুলতানার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা।
প্রশিক্ষণে বিষয়ের ওপর সেশন পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ও রাঙামাটি সদর উপজেলা তথ্য সেবা অফিসার নাসরিন আক্তার।
প্রশিক্ষণে আত্মকর্মসংস্থানে আগ্রহী ২০ মহিলা অংশ নিচ্ছে।
