কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৬টি মামলায় ১৬টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করে ১০ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়। ফিটনেস বিহীন, হেলমেট বিহীন, লাইসেন্স বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গাড়ি চলাচলের অপরাধে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিট হতে ৩টা ১৫ মিনিট পর্যন্ত উপজেলা সদর কাপ্তাই সড়কে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এই সময় উপজেলা কানুনগো সিরাজদ্দৌলা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মো. ইখতিয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ও কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
