কাপ্তাই প্রতিনিধি
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি, প্রথাগত নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও হেডম্যান কার্বারিদের নিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রাণী রায়। কর্মশালায় মূল বিষয়ের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী।
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আখতার হোসেন, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইসতিয়াক আহমেদ। কর্মশালায় ১২০ জন অংশগ্রহন করেছেন।
