কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে নয়টি মামলায় পাঁচ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার কাপ্তাই সড়কের রেশম বাগান চেকপোস্টে দুই ঘণ্টাব্যাপী কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
অভিযানে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ফিটনেস বিহীন, লাইন্সেস বিহীন, হেলমেট বিহীন এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া সড়কে গাড়ি চালানোর অপরাধে নয়টি পিকআপ, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেলের বিরুদ্ধে নয়টি মামলা দায়ের করা হয় এবং পাঁচ হাজার ১ শত টাকা আদায় করা হয়।
এসময় কাপ্তাই থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানান।
