কাউখালী প্রতিনিধি
কাউখালী উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র নতুন কমিটি সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার দুপুরে কলমপতি ইউনিয়নের নাইল্যাছড়ি এলাকায় উপজেলা বিএনপি’র সভাপতি’র বাড়ির উঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সভাপতি তামজিদ উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল্লাহ তুহিন এর সঞ্চালনায় উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার, সাংগঠনিক সম্পাদক তারা মিয়া সহ কলমপতি, ঘাগড়া ও বেতবুনিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহবুবসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
সংবর্ধনা শেষে উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মী নিয়ে কর্মী সম্মেলন করেছে কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল।
