কাউখালতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা বেতবুনিয়া ইউনিয়নের নিজ নিজ বাসা থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।
আটকরা হল- উপজেলা বিএনপির সদস্য ও বেতবুনিয়ার মনাইরটেক এলাকার অংচিং মারমা (৪৫), পাইচি মার্মা (৩২), মনি মার্মা (৩৫), নতুনপাড়া এলাকার খোকন জমাদার (৫৫), বেতবুনিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও আমতল এলাকার হাকিম (২৮), ইউনিয়ন যুবদলের সদস্য ও মনাইরটেক এলাকার মো: সেলিম (২৮)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. মনজুর আলম জানান- আটককৃতদের মধ্যে পাইচি মার্মা ও মনি মার্মার নামে কোন মামলা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে দলের নেতাকর্মীদের অন্যায় ভাবে আটক করায় তিব্র নিন্দা ও নিঃস্বার্থ মুক্তির দাবি জানিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ মনসুর বলেন- আওয়ামীলীগ পুলিশকে দিয়ে বিএনপির নেতা কর্মীদের ভয়-ভীতি দেখাতে এসব করা হচ্ছে। যাতে করে সাধারণ মানুষ ভোট দিতে কেন্দ্রে না যায়। তিনি আরও বলেন- নিরাপদ সড়কের আন্দোলন হয়েছে ঢাকায় অথচ সে মামলায় তাদের আটক দেখানো হয়েছে তাদের। আটকদের একজন সাবেক সেনা সদস্য, একজন চালকও আছে, অন্যারা দিনমজুর।
