জয়নাল আবেদীন, কাউখালী
রাঙামাটির কাউখালীতে ৪৪ জন মাদ্রাসা ছাত্রকে পাঞ্জাবি ও সাতটি মাদ্রসায় ইফতার সামগ্রী দিয়েছে মানব কল্যান সংস্থা আবাম ফাউন্ডেশন বাংলাদেশ। বৃহস্পতিবার সকালে সংস্থাটি উপজেলা সদরের মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা (আমিন রসুল মাদ্রাসা) মাঠে এসব বিতরণ করেন।
এসময় মদিনাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা, রাঙ্গীপাড়া মহিউস সুন্নাহ মাদ্রাসা, কাশখালী রশিদিয়া তালিমুল কোরআন একাডেমি, ছিদ্দিক ই আকবার দাখিল মাদ্রাস, ঘিলাছড়ি মাদ্রাস, পোয়াপাড় আদর্শ গ্রাম মাদ্রাস ও ফাইন বাগান মাদ্রাসায় পঞ্চাশ হাজার টাকার ইফতার সামগ্রী (ছোলা, তেল, পেয়াজ, আলু, চিনি, মুড়ি, খেজুর, ডাল) দেওয়া হয়। এছাড়াও এসকল মাদ্রাসার ৪৪ জন এতিম ছাত্রদের জন্য পাঞ্জাবি, টুপি, মেসওয়াক ও নতুন টাকার নোট দেওয়া হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন- আবাম ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, রাঙামাটি প্রতিনিধি মো. আহসান হাবীব, সদস্য মো. আব্বাস উদ্দিন, স্থানীয় সেচ্চাসেবী জিয়া উদ্দিন বাবলু প্রমূখ।
আবাম ফাউন্ডেশনের সভাপতি মুরাদ সামছুল আলম খান বলেন, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ মানুষের জন্য কাজ করে। মানবিক মানুষদের দেওয়া অর্থ আমরা চেষ্টা করি সঠিক জায়গায় পৌছে দিয়ে মানুষের পাশে দাড়াতে। আগামীতেও ইনশাহাআল্লাহ আবাম ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে জাবে।
