প্রানঘাতি করোনা ভাইরাসের কারণে সৃষ্টি সংকট মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে রাঙামাটির ক্রীড়া ও সামাজিক সংগঠন বলাকা ক্লাব। বৃহস্পতিবার দুপুরে শহরের গর্জনতলী এলাকায় হতদরিদ্র ৭১টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীগুলো ঘরে ঘরে গিয়ে পৌছে দেন ক্লাবের সভাপতির নেতৃত্বে ক্লাব সদস্যরা। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি পরিবারের জন্য ৮কেজি চাল, ১কেজি ডাল, আড়াই কেজি আলু, আধা কেজি লবন ও আধা কেজি পেঁয়াজ।
বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা জানান, গর্জনতলী এলাকায় শতাধিক দরিদ্র ও কর্মহীন পরিবার রয়েছে, যারা দিন মজুরী করে দিনে এনে দিনে খায়। প্রানঘাতি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সরকারের পাশাপশি আমাদের ক্লাবের এ সহায়তা কিছুটা হলেও তাদের উপকারে আসবে বলে আমি মনে করি।’ এছাড়া ক্লাবের উদ্যোগে প্রতিদিন এলাকায় করোনা জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে ও মানুষকে সচেতন করা হচ্ছে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণকালে বলাকা ক্লাবের সভাপতি ঝিনুক ত্রিপুরা, উপদেষ্টা দীলিপ বড়ুয়া, সহ-সভাপতি নতুন কুমার ত্রিপুরা (আপেল), সহ-সভাপতি উজ্জ্বল ত্রিপুরা, অর্থ সম্পাদক সুইচিং মারমা, সদস্য দেবদাস ত্রিপুরা উপস্থিত ছিলেন।
Previous Articleদীঘিনালায় ইউপিডিএফ-গনতান্ত্রিক’র ত্রান সহায়তা
Next Article জুরাছড়িবাসির পাশে ইউএনও মাহফুজ
