রাঙামাটিতে করোনা ভাইরাসের টিকা নিতে আসা সাধারণ মানুষ চরম অবস্থাপনার অভিযোগ করছেন। টিকা সংগ্রহের আগ্রহ বাড়লেও বাড়েনি টিকা কেন্দ্র ও বুথের সংখ্যা।
বুধবার সকালে প্রথম তিনদিনের তুলনায় ৪র্থ দিন টিকা কেন্দ্রে টিকা সংগ্রহে দীর্ঘ লাইন দেখা গেছে। পুরো জেলায় গত তিন দিনে ২ হাজার ৬ জন করোনা টিকা সংগ্রহ করেছেন।
টিকা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও টিকা নিতে ধীরগতি হচ্ছে। এসময় স্বজনপ্রীতির অভিযোগ করেন লাইনে দাঁড়ানো ভুক্তভোগীরা। এত ঝক্কি-ঝামেলা শেষে যারা টিকা সংগ্রহ করতে পেরেছেন তারা স্বস্তির কথা জানালেন।
একটি ছোট্ট কক্ষে আবার একই রুমে দুইটি আলাদা চেয়ারে নারী ও পুরুষদের টিকা দেয়া হচ্ছে। নারী ও পুরুষদের জন্য আলাদা বুথের ব্যবস্থা না করায় মহিলাদের টিকা নিতে সমস্যার অভিযোগ করছেন টিকা নিতে আসা নারীরা। মহিলারা আলাদা বুথেরও দাবি জানান।
টিকা নিতে আসা মনসুর আলী অভিযোগ বলেন, ২ ঘন্টা হয়ে গেল যেখানে লাইনে ছিলাম এখনো সেখানেই আছি। কিছুক্ষন পর পর লাইন বাদ দিয়ে অনেকে ভিতরে যাচ্ছেন টিকা নিয়ে আবার চলেও যাচ্ছেন। জিজ্ঞাস করলে বলেন তারা নাকি ডাক্তার আবার কেউ পুলিশের লোক। এভাবে লাইনে দাড় করিয়ে রেখে সাধারণ মানুষকে কস্ট দেয়ার কোন মানে হয়না।
টিকা নিতে আসা সুভ্রত চাকমা বলেন, বয়স্কদের জন্য বসার কোন বব্যস্থা রাখা হয়নি। দীর্ঘক্ষণ লাইনে দাড়িয়ে থেকে কোমর ব্যাথা করছে। আর করোনার এই সময় যেভাবে লোকজনকে দাড় করেয়েছে সেটাও ঠিক হয়টি। লোকজনের মধ্যে দূরত্ব রাখা দরকার ছিল।
টিকা নিতে আসা মো. কামাল উদ্দিন বলেন, একটি মাত্র বুথ দিয়ে এতো মানুষের টিকা কর্যক্রম চালিতে গিয়ে সাধারণ মানুষ ভোগান্তি শিকার হচ্ছে। আরও কয়েক বুথ হলে মানুষ দ্রুত ও সুন্দরভাবে টিকা নিতে পারতো।
একইভাবে টিকা নিতে আসা মল্লিকা দেব জনান, পুরুষ ও মহিলার আলাদা লাইন হলে ভালো হতো। এভাবে পুরুষের সাথে আমাদের টিকা দিতে সমস্যা হচ্ছে। একই বুথে পুরুষের সাথে মহিলাদের টিকা নিতে হচ্ছে।
টিকা নিতে আসা আরেক নারী জেসি চাকমা বলেন, নারীদের পুরুষের সাথে টিকা দেওয়ার ব্যবস্থাটি ঠিক হয়নি কারন অনেকে এভাবে লজ্জা বোধ করে। আবার অনেকে পর্দা করে থাকেন তাদের কথা ভেবে মহিলাদের আলাদা রুমে আলাদা বুথে কার প্রয়োজন।
রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর অবস্থাপনা ও স্বজনপ্রীতির অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথম তিনদিনের তুলনায় চতুর্থ দিনে করোনা টিকা সংগ্রহকারীদের ভিড় বেড়েছে। লোক বাড়ার কারনে বুথ আরো বাড়ানোর কথা জানালেন তিনি।
