কাউখালী প্রতিনিধি ॥
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সামশুদোহা চৌধুরীর মায়ের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ কাউখালী থানা পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সহ বিভিন্নগঠনের নেতাকর্মী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বুধবার দুপুরে বেতবুনিয়া বাজার জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাযা। জানাযা শেষে ঘরের পাশের সামাজিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন তিনি। এসময় তিনি ৩ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য নাতী নাতনী রেখে যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
এ নিয়ে কাউখালীতে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৩০ মে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর বড় ভাই বেতবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক উচাপ্রু চৌধুৃরী কারোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
