হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটিতে ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার তবলছড়ি রংধনু মার্কেট ৪র্থ তলায় সোসাইটির দপ্তরে পরিচালনা কমিটির মাসিক সমন্বয় সভায় এসব বস্ত্র বিতরণ করা হয়।
সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম সম্পাদক রবীন্দ্র নাথ মাস্টারকে সভার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সোসাইটির নতুন সদস্য ভর্তির মেয়াদ আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়। গত জানুয়ারি ২০১৯ এর সভার সিদ্ধান্ত অনুযায়ী সোসাইটির কার্যকরি কমিটি পুনর্গঠনের যে সিদ্ধান্ত ছিলো তা বর্ধিত করে আগামী জানুয়ারি ২০২০ সালে নির্ধারণ করা হয়।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সোসাইটির নবনিযুক্ত সাধারণ সম্পাদক রবীন্দ্র নাথ মাস্টার, প্রচার সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী, তথ্য ও প্রচার সম্পাদক দেবাশীষ পালিত রাজা, সদস্য যথাক্রমে মোঃ আব্দুল্লাহ্, বাবু দাশ, কনকন দে, নিরোধ শীল। সভা শেষে আসন্ন শারদীয় দুর্গপূজা এবং শুভ মহালয়া উপলক্ষে অসহায় নারীদের শাড়ি কাপড় বিতরণ করা হয়।(বিজ্ঞপ্তি)
