শুভ্র মিশু
রাঙামাটিতে আসন্ন সর্বজনীন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনে এই প্রস্তুতি সভার আয়োজন করে রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদ।
এতে রাঙামাটি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল চন্দ্র দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনটির সহ সভাপতি ত্রিদিপ কান্তি দাশ, পরেশ মজুমদার, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, সাধারন সম্পাদক আশীষ দাশ গুপ্ত, কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি দীপক ভট্টাচার্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত দুর্গোৎসব উদযাপন পরিষদের মন্ডপ কমিটির নেতৃবৃন্দ প্রমুখ।
এতে বক্তরা বলেন, সুন্দর সুষ্টুভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আমরা আশাকরি সকলে মিলে অতীতের মত সর্বজনীন উৎসবটি পালন করতে সমর্থ হব।
এতে বক্তরা আরো বলেন,এইবার জেলার দূর্গম সাজেকের বাঘেরহাট হরি মন্দিরে প্রথম বারের মতো দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। যার কারণে এবার জেলায় ৪১টি পূজামন্ডপ দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।
পূজার সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখাসহ মন্ডপকমিটিগুলো যেসব সমস্যার কথা সভায় উপস্থাপন করেছে, সেসব সমস্যা সমাধানে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আলোচনার করা হবে বলো জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন।
এর আগে লিটন দেব’র সঞ্চালনায় জেলা পূজা উদযাপন পরিষদের বিগত এক বছরের আর্থিক হিসাবের বিবরণী উপস্থাপন করেন সংগঠনটির অর্থ সম্পাদক খোকন কান্তি দে।
হিসাব বিবরণীর আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে সেটি পাশ করা হয়।
