বাঘাইছড়ি,নানিয়ারচরের পর এবার রাঙামাটির আরেক উপজেলা কাউখালিতে নির্বাচন বর্জন করে সরে দাঁড়িয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অর্জুন মনি চাকমা।
দুপুর বারোটার দিকে ‘নির্বাচনে অনিয়ম,জালভোট,এজেন্টদের বের করে দেয়া এবং তার ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়ার’ অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, তার একমাত্র প্রতিদ্বন্ধি প্রার্থী ও ক্ষমতাসীন আওয়ামীলীগের নৌকা প্রতীকের সামশু দোহা চৌধুরীর সমর্থকরা ব্যাপক জালভোট দিয়ে নির্বাচনের সকল শৃংখলা ও বিধিবিধান লংঘন করেছেন। তিনি অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুননির্বাচনের দাবি জানিয়েছেন।
