লংগদু উপজেলার ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির(সিএমসি) সভাপতি মনোনিত হয়েছেন জাতীয় দৈনিক ‘কালের কন্ঠে’র উপজেলা প্রতিনিধি আরমান খান। তিনি এ বিদ্যালয়ের একজন দাতা সদস্য। সাবেক সভাপতি ও দাতা সদস্য সাংবাদিক আরমান খানের পিতা ইউসুফ আলী খানের মৃত্যুর কারণে এ শূণ্যপদে সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন তিনি।
মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল হাকিম, সদস্য হেলেনা আক্তার, নুপুর বেগম, রহিমা বেগম, বিত্র রঞ্জন চাকমা, সরোয়ার হোসেন, হালিমা বেগম, প্রমদ শেখর চাকমা, তৌহিদুল আলম, আবু তাহের, মো. মহারাজ এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন দেওয়ান।
সাংবাদিক আরমান খান পেশাদার সাংবাদিকতার পাশাপাশি উপজেলা শিল্পকলা একাডেমী, স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তবিহঙ্গ, কালের কণ্ঠ শুভসংঘসহ বেশ কয়েকটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।(বিজ্ঞপ্তি)
