নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ।।
বান্দরবানে পৃথক অভিযানে ইয়াবা নিয়ে ডিসি অফিসের কর্মচারীসহ ৩ জন কে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) বান্দরবান জেলা সদরের কালেক্টরেট স্কুলের রাস্তা থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট’সহ জেলা প্রশাসন কার্যালয়ের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। তার নাম যিশু দাশ (২৩)। সে জেলা প্রশাসনের সার্কিট হাউসের চতুর্থ শ্রেণির কর্মচারী।
অপরদিকে জেলা শহরের চৌধুরী মার্কেট অভিযান চালিয়ে ইযাবাসহ ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ফয়জুল করিম এবং যিশু দাশ। এসময় তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান এপিবিএন এর উপপরিদর্শক মো: মহিউদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩০ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
