পার্টির শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-গণতান্ত্রিক) কর্মী উজ্জ্বল কান্তি চাকমা ওরফে প্রত্যয়কে বহিষ্কার করেছে সংগঠনটি। মঙ্গলবার ইউপিডিএফ (গণতান্ত্রিক) এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে সংগঠনটি জানায়, উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়) ইউপিডিএফ-গণতান্ত্রিক পার্টির বিশেষ পদে দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তিনি পার্টির প্রতি শ্রদ্ধাশীল না হয়ে পার্টির গঠনতন্ত্রের বিরুদ্ধে কথা বলায় এবং পার্টির পরিপন্থীমূলক কাজ করার কারণে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে আরও জানায়, ভবিষ্যতে উজ্জ্বল কান্তি চাকমা (প্রত্যয়) যদি পার্টির নাম ব্যবহার করে সাধারণ জনগণকে হয়রানি, হুমকি মূলক আচরণ, ভয়ভীতি প্রদর্শন করে তবে সে ক্ষেত্রে ইউপিডিএফ-গণতান্ত্রিক দায়ি থাকবে না।