মহান বিজয় দিবস উপলক্ষ্যে ‘আল্পনায় বিজয় উল্লাস’ শ্লোগানকে সাথে নিয়ে ইয়ুথ আর্গানাইজেশন ফর ইউনিটি ট্রাস্ট এন্ড হেল্প(ইয়ুথ) এর উদ্যোগে বিজিবি সীমান্ত সম্ভার থেকে পর্যটন ঝুলন্ত ব্রীজ পর্যন্ত সড়কে আল্পনা আঁকা কর্মসূচীর উদ্বোধন হয়েছে।
আল্পনার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজিবি সেক্টর সদর দপ্তর’র মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফয়সাল, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ইয়ুথের উপদেষ্টা মনোয়ারা আক্তার জাহান। উপস্থিত ছিলেন বিয়াম ল্যাবরেটরি স্কুল’র উপাধ্যক্ষ পারভেজুল ইসলাম সুমন, সমাজ সেবক আবু হানিফ, তরুন সমাজ সেবক সাইফুল আলম রাশেদ, প্রকাশ চাকমা, ইয়ুথ-এর আজীবন সদস্য নজরুল ইসলাম, অপু শ্রীং লেপচা, আহমেদ ইমতিয়াজ রিয়াদ এবং সমাজ সেবক আরফান আলি।
Previous Articleশহীদ বুদ্ধিজীবিদের স্মরণ জীবন’র
Next Article পর্যটন শিল্পকে বাঁচাতে সচেতনতা প্রয়োজন
