আলীকদম প্রতিনিধি
বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম সেনাজোনের (২৩বীর) উদ্যোগে আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৩০টি কর্মহীন ঘরবন্দি পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিনি, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
রোববার মানবিক সহায়তা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন আলীকদম সেনাজোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান, মেজর আলিফ রহমান প্রমুখ।
আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল হাসান বলেন, আমরা নিজেদের বরাদ্দকৃত রেশন এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামঙ্গী কর্মহীন মানুষের মাঝে প্রদান করছি। পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি করোনায় উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই সহায়তা অব্যাহত থাকবে।
