এডভোকেট শক্তিমান চাকমা হত্যাকান্ডের সাথে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর মুখপাত্র ও সংগঠনটির প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা বলেছেন, এই হত্যাকান্ডের সাথে আমরা জড়িত নই। পাহাড়ে বিরোধ জিইয়ে রেখে যারা ফায়দা নিতে চায়,তারাই নতুন নতুন বাহিনী সৃষ্টি করে একের পর এক হত্যা এবং একে তাকে হত্যার রাজনীতিকে লালন পালন করছে। পাহাড়ের কোন রাজনৈতিক কর্মীর জীবনই নিরাপদ নয় দাবি করে তিনি বলেন, শক্তিমান চাকমার মৃত্যুর কেনো এটা আপনারা বলছেন,আগে থেকেই তো এটা চলে আসছে। কারো জীবনই নিরাপদ নয়,আরো অনেকেই আছে এমন। কখন কাকে দিয়ে কাকে হত্যা করা হয়,জানিনা। তিনি দাবি করেন, আমরা হত্যার রাজনীতিতে বিশ^াসী নই।
Previous Articleএখনই সময় অবৈধ অস্ত্রধারিদের নির্মূল করার : দীপংকর তালুকদার
Next Article এটা ইউপিডিএফ’র’ই কাজ : সুদর্শন চাকমা

১ Comment
আপনারা কিসের রাজনীতিতে বিশ্বাস করেন,