নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র ও এলাকার বাসিন্দা হাবিবুর রহমান হাবিব। শনিবার সকালে ক্ষতিগ্রস্ত আটটি বসতঘরের ১১টি পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও কম্বল বিতরণ করেন সাবেক মেয়রের সহধর্মীনি নাজমা রহমান।
এসময় নাজমা বলেন, ‘আমার স্বামী মেয়র থাকা অবস্থায়ও আপনাদের পাশে ছিলো এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবেন। আজকে এই সামান্য সহায়তা আমি আমার স্বামীর পক্ষ থেকে নিয়ে এসেছি।’
উল্লেখ্য, গত শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে পোস্ট কলোনির আটটি কাঁচা বসতঘর আগুন পুড়ে যায়।
