নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে কাঁঠালতলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার রাতে রাঙামাটি রিজিয়নের পক্ষে বিএম মেজর মীর মোস্তফা কামাল, পিএসসি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দেন। শনিবার দুপুরে কাঁঠালতলী সরকারি কীটনাশক গোডাউন এর পিছনে মসজিদ কলোনীতে গ্যাসের চুলা থেকে আগুন লেগে ১৬টি বসত বাড়ি পুড়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এসময় রাঙামাটি রিজিয়নের বিএম মেজর মীর মোস্তফা কামাল, পিএসসি আগুনে পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন।
