জয়নাল আবেদীন, কাউখালী
দীঘ ১০ বছর পর ২০২২ সালের ২৪ মে সম্মেলন হয় রাঙামাটি জেলা আওয়ামীলীগের। সম্মেলনের ১০ মাস পর রাঙামাটি জেলা আওয়ামীলীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। ২১ মার্চ সভাপতির নির্দেশক্রমে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ৭৫ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। এবারের কমিটি কমিটিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। আগের কমিটির ১৬ নেতা বাদ পড়েছেন। এসেছেন বেশ কজন তরুন নেতা।
৭৫ সদস্য বিশিষ্ট কমিটিতে কাউখালী উপজেলা থেকে স্থান পেয়েছেন ৭ জন। তাদের ৬ জনই আছে বিভিন্ন পদে, একজন আছেন সাধারণ সদস্য হিসেবে।
কে কোন পদ পেলেন-
রাঙামাটি জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি মূলে দেখা গেছে এক নম্বর সহ সভাপতি হিসেবে রয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, ৫ নম্বর সহ সভাপতি হিসেবে আছেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরী, ৭ নম্বর সহ সভাপতি হিসেবে রয়েছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংচাপ্রু মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন হাবিবুর রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান এম এম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মো. সামশুদোহা চৌধুরী। আর সদস্য পদ পেয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মনি চাকমা।
