সৈকত বাবু
‘বিদ্রোহী’ হয়ে দলীয় পদ খোয়ালেন অমর কুমার দে। রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ‘বিদ্রোহী’ প্রার্থী হওয়ায় জেলা আওয়ামীলীগ এক জরুরী সভা করে সংগঠন থেকে বহিষ্কার করেছে জেলা কমিটির উপ প্রচার সম্পাদক অমর কুমার দে’কে।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদারের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যা ছয়টায়।
রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দলীয় শৃংখলা ভঙ্গ করায় অমর কুমার দে’কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
প্রসঙ্গত,রাঙামাটি পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আকবর হোসেন চৌধুরী। অন্যদিকে ‘মোবাইল’ প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকা অমর কুমার দে নিজেকে ‘বিদ্রোহী’ নয়, বিকল্প প্রার্থী হিসেবে প্রচারনা চালিয়ে আসছেন।
