সাইফুল হাসান
রাঙামাটি শহরের মাদক কারবারি নামে পরিচিত ১২টি মাদক মামলার আসামি রুবেল (২৮) কে গ্রেফতার করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ। শনিবার (১৭ ডিসেম্বর) শহরের আসামবস্তি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রুবেল শহরের রিজার্ভ বাজার এলাকার কবির আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে পূর্বের ৯টি মাদক মামলা সহ সর্বমোট ১২ টি মামলা আছে। যার ২টিতে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে এগারো পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও জানান কোতয়ালী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, মাদক কারবারি রুবেলের বিরুদ্ধে ৯টি মাদক মামলা সহ সর্বমোট ১২ টি মামলা আছে। যার ২টিতে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই। পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
