১৬ ডিসেম্বর ২০২২ মহান বিজয় দিবসে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন কর্মসূচীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ করেন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙামাটির উপমহাপরিদর্শক মো: মোজাম্মেল হোসেন। এ সময় উক্ত কার্যালয়ের শ্রম পরিদর্শক বিজ্ঞান জ্যোতি চাকমা, মোঃ জহিরুল ইসলাম এবং পরাগ দাশ উপস্থিত ছিলেন। এর আগে সকালে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে উপমহাপরিদর্শকের নেতৃত্বে নানিয়ারচর উপজেলায় অবস্থিত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর সেনানী বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্ঘ অর্পণ করা হয়।
উল্লেখ্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর সারাদেশের বেসরকারি কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, দোকান, খাবার ও আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, ব্যাংক, বীমা, ক্লিনিক, হাসপাতাল, ইত্যাদিতে বাংলাদেশে শ্রম আইন বাস্তবায়ন ও নিরাপদ কর্মস্থল নিশ্চিতকরণ বিষয়ে তদারককারী সরকারী সংস্থা। চলতি বছর অক্টোবর মাসের শুরুতে রাঙামাটিতে অধিদপ্তরের তিন পার্বত্য জেলার আঞ্চলিক কার্যালয় হিসেবে প্যারাডাইস টাওয়ার, দক্ষিণ কালিন্দিপুর উপমহাপরিদর্শকের কার্যালয়, রাঙামাটির কার্যক্রম শুরু হয়। (বিজ্ঞপ্তি)
