খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মৌলবাদীদের ডাকা হরতালের প্রতিবাদে খাগড়াছড়িতে হরতাল বিরোধি বিক্ষোভ করেছে ছাত্রলীগ। সকালে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ বের হয়ে শহর প্রদক্ষিণ করে। বিক্ষোভে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাড়াও আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মী অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ে হরতাল ও সহিংসতা বিরোধি সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সদর আওয়ামীলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, সাধারণ সম্পাদক বিশ^জিত রায় দাশ, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আজম প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপি-জামাত চক্রের পৃষ্ঠপোষকতায় মৌলবাদী চক্র দেশের কয়েকটি স্থানে তান্ডবলীলা চালানোর পর উল্টো তারাই হরতাল ডেকেছে। এই হরতাল দেশের সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
