বান্দরবান প্রতিনিধি॥
বান্দরবানে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু একাডেমী বান্দরবানের মিলনায়তনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ হাকিম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দী, জেলা তথ্য অফিসার প্রিয়েন্ট সানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা জেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরে শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের গল্প শুনান বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ হাকিম চৌধুরী।
