দৈনিক পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ এর পিতা হাজী আবুল কালাম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…..রাজেউন)। বুধবার সকাল ৮.১৫ মিনিটে শহরের মুসলিমপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ২ পুত্র,৫ কণ্যাসহ অসংখ্য স্বজনকে রেখে গেছেন তিনি।
মরহুম আবুল কালাম খাগড়াছড়ি রাজমিস্ত্রি সমবায় সমিতি ও মুসলিমপাড়া মসজিদ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
সাংবাদিক শাহরিয়ার ইউনুছের পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছেন।
দৈনিক পার্বত্য চট্টগ্রাম পরিবার তাদের সহকর্মী শাহরিয়ারের পিতার মৃত্যু গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
