করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরো ২৫ দিন বাড়িয়েছে সরকার।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ অগাস্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।”
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’।
টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধই আছে ।
১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও মহামারীর কারণে স্থগিত হয়ে আছে।
ধারণা করা হচ্ছে,করোনাকালের পর পরিস্থিতি পর্যবেক্ষন করেই নির্ধারন করা হবে শিক্ষার্থীদের ভবিষ্যত।
