নিজস্ব প্রতিবেদক
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাঙামাটির প্রাচীন ও ঐতিহ্যবাহী সনাতনী সংগঠন সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ এপ্রিল) শহরের কালেক্টরেট মিনিস্ট্রিয়াল ক্লাব মিলনায়তনে এই ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়।
শনিবার সকালে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মঙ্গল প্রদীপ প্রজ¦লন, উদ্বোধনী নৃত্য ও শ্রীমদ্ভগবদগীতা পাঠ শেষে আলোচনা সভা শুরু হয়।
সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর শাখার আহবায়ক মিশু মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি দীপেন ঘোষ, সনাতন যুব পরিষদ রাঙামাটি পার্বত্য জেলার সাবেক সভাপতি জগন্নাথ ভদ্র ও সাবেক সাধারণ সম্পাদক সেন্টু সরকার, সনাতন যুব পরিষদ রাঙামাটি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক রাজু শীলসহ প্রমুখ। বিশেষ ধর্মীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফতেয়াবাদ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্য রাখেন সনাতন যুব পরিষদ রাঙামাটি পার্বত্য জেলার সভাপতি অজিত শীল। 
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তারা বলেন, সনাতন যুব পরিষদ রাঙামাটির একটি প্রাচীন সনাতনী সংগঠন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কাজে এই সংগঠনের কর্মীদের উপস্থিতিই সবসময় পরিলক্ষিত হয়। যেকোন সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার জন্য জেলা কমিটি পাশাপশি পৌর ও ওয়ার্ড কমিটি থাকা প্রয়োজন। এই সম্মেলনের মাধ্যমে যারা রাঙামাটি পৌর কমিটির নেতৃত্বে আসবেন তাদের অগ্রিম শুভেচ্ছ জানান অতিথিরা এবং সনাতন যুব পরিষদের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।
দুপুরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার, ওয়ার্ড কাউন্সিলর, সংগঠনের সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জেলা কমিটির সদস্যদের উপস্থিতিতে রাঙামাটি পৌর শাখা ও রাঙামাটি সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। এতে রাঙামাটি পৌর শাখার সভাপতি পদে মিশু মল্লিক ও সাধারণ সম্পাদক পদে ইভান পালিত এবং রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি পদে শিবু দাশ ও সাধারণ সম্পাদক পদে কাকন দাশ নির্বাচিত হন।
