সাইফুল হাসান
পার্বত্য জেলা রাঙামাটির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) সম্মাননা পেলেন কোতয়ালী থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন। রবিবার রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ে তাকে এ সম্মাননা স্বারক তুলে দেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সম্মাননা প্রাপ্ত রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন বলেন, গত ২২ মাসের কর্মকান্ডের ভিত্তিতে এ সম্মাননা দেওয়া হয়েছে। আমি এরপূর্বে লংগদু উপজেলায় কর্মরত অবস্থায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ’র সম্মাননা পেয়েছিলাম। এবার সহ আমি পাঁচবার এ সম্মাননা পেয়েছি। তিনি আরও বলেন, কোন কাজের স্বীকৃতি পেতে সকলের ভালো লাগে। আমারও ভালো লাগছে এমন স্বীকৃতি পেয়ে। এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিলো। আমি চেষ্টা করে যাবো আমার মেধাশক্তিকে কাজে লাগিয়ে রাঙামাটিবাসীর সেবা করে যেতে। কাজের দায়িত্ব যেমন বেড়েছে এ কাজে আমি সকলকে পাশে চাই। আমার উধ্বতন কর্মকর্তা এসপি স্যার, এএসপি স্যার সহ অন্যরা সকলে আমাকে যথেষ্ট সহযোগিতা ও কাজের ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন, তাদের সহযোগিতায় আমি এগিয়ে যাবো সে প্রত্যাশা রাখি।
Previous Articleআর্জেন্টিনার বিজয়ে রাঙামাটিজুরে সমর্থকদের উল্লাস
Next Article অভিবাসী দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা
