নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘থাকব ভালো, রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয় গড়ব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসী কল্যাণ- বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। সভায় বক্তব্য রাখেন রাঙামাটি পুলিশ পরিদর্শক আফজল হোসেন, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শ্যমল বড়ুয়া, জেলা প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার দর্পণ চাকমা, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রতিবন্ধী স্কুলের পরিচালক নুরুল আবছার, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মহেন্দ্র চাকমা প্রমূখ। অনুষ্ঠানে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী, খেলাধূলায় কৃতিত্ব অর্জনকারী খেলোয়ার ও একজন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। আলোচনা সভার আগে শহরের চম্পক নগর এলাকা থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
Previous Articleশ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন কোতয়ালির আরিফুল আমিন
Next Article একটি শহরের ইতিহাসের সাক্ষী এক প্রাচীন চাপালিশ
