সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমাসহ ৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসভা করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা) পক্ষ। মঙ্গলবার সকালে খাগড়াছড়িতে দলের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে, রাজনৈতিক বিষয়ক সম্পাদক বিভূ রঞ্জন চাকমা, কেন্দ্রীয় সদস্য দুর্গারানী চাকমা, উজ্জ্বল ত্রিপুরা, রাঙ্গামাটি জেলা শাখার সদস্য চিত্র বিকাশ চাকমা ও খাগড়াছড়ি জেলা সভাপতি আরধ্য লাল খীসা প্রমুখ।
সভায় দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা ও তার শেষকৃত্যানুষ্ঠানে যাবার পথে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর আহবায়ক তপন জ্যোতি চাকমা বর্মাসহ অপর ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়।
সভায় বক্তারা শোককে শক্তিতে পরিনত করে প্রতিক্রিয়াশীল ও ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করার আহবান জানান। তারা একই সাথে ইউপিডিএফকে সশস্ত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য সরকারের কাছে দাবী জানান।
Previous Articleখাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদকে গ্রেফতার
Next Article কবিগুরুর জন্মবার্ষিকী পালন খাগড়াছড়িতে
