‘অবৈধ অনুপ্রবেশ করে সরকারি জমিজমা দখলের চেষ্টা’ ও জেলা কারাগারের জেলারকে মারধরের অভিযোগে খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর ও পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদকে গ্রেফতার করা হয়েছে। বেলা সাড়ে ১০টার পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় জেলার আবু ফাতাহ নিজেই বাদী হয়ে খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে কারাগারের সরকারি জমিতে অবৈধ অনুপ্রবেশ, সরকারি কর্তৃব্য কাজে বাঁধা এবং মারধরের অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, খাগড়াছড়ি কারাগারের জমির নিয়ন্ত্রন নিয়ে পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদের সাথে জেলার আবু ফাতাহ এর সাথে ধস্তাধস্তি হয়। এতে জেলার আবু ফাতাহ ও কাউন্সিলর আব্দুল মজিদ উভয়ই আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে কাউন্সিলর আব্দুল মজিদকে আটক করে নিয়ে যায়। অবশ্য আব্দুল মজিদ অভিযোগ করেছেন, কারা পুলিশ বিনাদোষে তাকে মারধর করেছে।
এদিকে কাউন্সিলর আব্দুল মজিদকে গ্রেফতারের প্রতিবাদে শহরে বিক্ষোভ বের করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। মঙ্গলবারের মধ্যে মুক্তি দেয়া না হলে বুধবার হরতাল পালনের ঘোষনা দেয়া হয়। আব্দুল মজিদ পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি।

১ Comment
কি এত সাহস বাবা এদের?হাহাহাহা-সাহস হওয়ারও কথা।পাহাড়ের সরকারি লাইসেন্স হিরো তো সেনাবাহিনি আর মজিদরা তো সেনাদের একাংশ।এরকম তো হবে।