রাঙামাটির লংগদুতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে লংগদু উপজেলা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে মাইনীমুখ বাজার থেকে বিশাল র্যালি কওে সমাবেশ অংশগ্রহণ করেন।
নির্বাচনী প্রচারণা সভায় লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকারের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, ২৯৯নং আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, রাঙামাটি পৌর আওয়ামীলীগেরসহ-সভাপতি মাহাজুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. জানে আলম সহ উপজেলার কয়েকহাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পার্বত্য এলাকার শান্তি ও উন্নয়নের জন্য আওয়ামীলীগ সরকারের বিকল্প নাই। পার্বত্য এলাকায় যত উন্নয়ন হয়েছে সব কিছু শেখ হাসিনার হাত ধরে হয়েছে। পার্বত্য চুক্তির পর আর পাহাড়ে যে শান্তির সুবাতাস বইছে এটিও আওয়ামীলীগ সরকারের জন্য। পার্বত্য এলাকা এখনো অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে আছে তাই আওয়ামলীগ সরকারকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারাঅব্যাহত রাখার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।
Previous Articleআমরা কোন লাইনে দাঁড়াবো?
Next Article দীঘিনালায় প্রিজাইডিং অফিসারদের নিয়ে আইনশৃংখলা সভা
