নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
‘শান্তির জন্য পরিবর্তন আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ এই শ্লে¬াগানকে সামনে রেখে জাতীয় পার্টি’র ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির লংগদুতে দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে লংগদু উপজেলা সদরের লঞ্চঘাট থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ডের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সার্জেন্ট (অব.) মো. আলাউদ্দিনের সভাপাতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল মজিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, মহিলা নেত্রী মনোয়ারা বেগম, উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি’র সভাপতি আজিজুর রহমান আজিজ। অন্যান্যদের মধ্যে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মো. ইউনুছ আলী, ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টির নেতৃবৃন্দের মধ্যে মঞ্জুর কামাল, হাসমত সওদাগর, জসিম উদ্দিন, ইমাম মিয়া, মো. রুবেল দেওয়ান, লাল মিয়া, মো. শাহেব মিয়া, মিজানুর রহমান, মো. ফারুক মিয়াসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, আমাদের পল্লীবন্ধু ও সাবেক রাষ্ট্রপতি হুসেন মো. এরশাদ এদেশে যত উন্নয়ন করেছে অন্য কোন সরকারের আমলে তা হয়নি। তিনি এদেশে উপজেলা পরিষদ গঠন করে জনগণের বিচার ব্যাবস্থাসহ এলাকায় উন্নয়নের কার্যক্রমকে সহজ করেছে। এছাড়া দেশে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিদ্যুৎ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিল। বক্তারা আরো বলেন, আমাদের সংগঠনের নির্দেশক্রমে লংগদুতে জাতীয় পার্টির কার্যক্রমকে গতিশীল করতে আসন্ন ইউপি নির্বাচনে সাত ইউনিয়নেই প্রার্থী দেওয়া হবে।
শেষে দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
