রামগড় প্রতিনিধি
২৭ অক্টোবর বৃহস্পতিবার যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামগড় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সহ সভাপতি ও রামগড় উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহ জাহান ভূঁইয়া।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, রামগড় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব শহীদুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ সভাপতি রামগড় পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জনাব মোজাম্মেল হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির সহ সভাপতি মজিবুল হক মজু,পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন, বিএনপি নেতা কাজল দাস,মোস্তফা কামাল,আবুল কাসেম,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম,পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুর রহিম বিশাল প্রমূখ।
সভায় বক্তারা বর্তমান সরকারের দমন পীড়নের সমালোচনা করে আগামীর আন্দোলন সংগ্রাম অংশ নেওয়ার অঙ্গীকার ব্যাক্ত করেন। খাগড়াছড়িতে দলের চলমান অগণতান্ত্রিক বিভাজনের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
পরিশেষে কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
