নিজস্ব প্রতিবেদক ।।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন করলো রাঙামাটি সাংবাদিক সমিতি। ‘প্রাণ-প্রকৃতি বাঁচাতে বৃক্ষ সৃজনে সামিল হউন’ এই স্লোগানকে উপজীব্য মঙ্গলবার সকালে রাঙামাটি পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন।
স্বাধীনতার ৫১তম বর্ষ উদযাপনে রাঙামাটির ৫১ প্রতিষ্ঠানে ফলজ বনজ ও ওষুধি বৃক্ষ রোপণ করবে সংগঠনটি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইকবাল হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর হাসান মোহাম্মদ শোয়াইব, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার, রাঙামাটি পৌর নাগরিক অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা এম জিসান বখতেয়ার, রাঙামাটি সাংবাদিক সমিতির সহ-সভাপতি তৌসিফ মান্নান, সৈকত রঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক মিশু দে, অর্থ সম্পাদক প্রান্ত দেব নাথ রনিসহ জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমার প্রিয় কর্মসূচিগুলোর মধ্যে অন্যতম হলো বৃক্ষরোপণ। রাঙামাটির তরুণ সাংবাদিকদের এটি একটি মহৎ উদ্যোগ। আমাদের সবাইকে বৃক্ষরোপণে আগ্রহী হতে হবে এবং পরিচর্চা করতে হবে। তিনি পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে সকলকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানান।
রাঙামাটি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিশু দে জানান, স্বাধীনতার ৫১তম বর্ষে আমরা রাঙামাটির ৫১টি প্রতিষ্ঠানে বৃক্ষ সৃজনের উদ্যোগ গ্রহণ করেছি। রাঙামাটি পার্কে বৃক্ষ সৃজনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো।
