রাঙামাটি শহরে হত দরিদ্র এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে রাঙামাটি জেলা বিএনপি।
বুধবার সকালে শহরের দলীয় কার্যালয়ে সামনে এই ত্রাণ বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার।
এসময় জেলা বিএনপি ও অন্যান্য অংগসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জেলা যুবদলের সভাপতি সাধারন সম্পাদক আবু সাদাত মো: সায়েম, জেলা জাসাসের সাধারন সম্পাদক কামাল হোসেন,মহিলা দলের মনোয়ারা বেগম সহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা।
প্রথম পর্যায়ে এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে দলটি। এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
