করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থায় প্রতিদিনের ন্যায় রাঙামাটিতে আইনশৃংখলাবাহিনী মাঠে সক্রিয় হয়েছে।
বুধবার সকালে শহরের বনরূপা, তবলছড়ি ও রির্জাভবাজারে সামাজিক দুরত্ব নিশ্চত করতে জনসচেতনতার কাজ করেছে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয় টীম।
বুধবার সপ্তাহিক হাট বার হওয়ার ফলে দূর দূরন্ত হতে বিভিন্ন পণ্য নিয়ে শহরের বনরূপা, তবলছড়ি ও রির্জাভ বাজারে আসার কারনে অন্যান্য দিনের তুলনায় জনসমাগম ছিল বেশি। বাজার আসা সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ সেরে দ্রæততম সময়ের মধ্যে বাজার ত্যাগ করার অনুরোধ জানান মোবাইল টীম।
রাঙামাটি জেলা প্রশসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান বলেছেন, রাঙামাটিতে সপ্তাহে শনিবার ও বুধবার হাট হওয়ার ফলে এই দুইদিন বাজারে জনসমাগম বেশি হয়। তাই যারাই বাজারে আসছেন দ্রুত কাজ শেষ করে চলে যেতে অনুরোধ করছি। এসময় কাগজপত্র এবং হেলমেট না থাকায় ৪ মোটরসাইকেল আরোহীকে ৫০০ টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
