১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা, পৌর ও সদর আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনগুলোর আয়োজনে এই কর্মসূচী পালিত হয়।
সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার, সহ-সভাপতি হাজী মো. কামাল উদ্দিন, চিংকিউ রোয়াজা, মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরসহ জেলা পৌর ও সদর উপজেলা আওয়ামীলীগের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং এক মিনিট নিরবতা পালন শেষে রাঙামাটির সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো. রফিকুল মাওলানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় খতমে কোরআন দোয়া ও মিলাদ মাহফিল।
Previous Articleশ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ লংগদুতে
Next Article ‘বঙ্গবন্ধু একটি ইতিহাস,একটি মানচিত্র’
