জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে বাংলার মহানায়ককে স্মরণ করেছে লংগদু উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনসমূহ।
শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ নূর, মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, শাহ নেওয়াজ চৌধুরী প্রমূখ।
বক্তারা বলেন, ‘জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে সোনার মানুষ হতে হবে। দেশপ্রেম ছাড়া সোনার মানুষ হওয়া যায় না। দেশের প্রতি ভালোবাসা থাকলে তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াইপ্রু মারমা, প্রাণি সম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, উদ্যানতত্ববিদ মহিউদ্দিন , লংগদু সরকারি মডেল কলেজের অধ্যক্ষসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুবঋণ বিতরণ করা হয়।
Previous Articleবৃক্ষরোপনের মধ্য দিয়ে কাউখালীতে জীবনের পথচলা শুরু
Next Article রাঙামাটি আওয়ামীলীগের দোয়া ও মিলাদ মাহফিল
