রাঙামাটি ২৯৯ সংসদীয় আসনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে স্থাপিত নিয়ন্ত্রন কক্ষ থেকে রাত ৮.৫০ মিনিটে রিটার্নিং অফিসার একেএম মামুনুর রশীদ ২০৩ টি কেন্দ্রের মধ্যে ৮৬ টির ফলাফল ঘোষণা করেছে। এর মধ্যে নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ৮০ হাজার ২৪৯ ভোটে এগিয়ে আছেন। সিংহ প্রতীকের ঊষাতন তালুকদার পেয়েছেন ৩৬ হাজার ৪ ভোট। ধানের শীষের মনিস্বপন দেওয়ান ১৩ হাজার ৬ ভোট পেয়েছেন। লাঙ্গল ১৮৪,কোদাল ১৭৯ ভোট পেয়েছেন।
বিভিন্ন উপজেলা থেকে বিস্তারিত ফলাফল আসছে এবং নিয়ন্ত্রন কক্ষ থেকে সেসব ফলাফল ঘোষনা করা হচ্ছে।
Previous Articleরাঙামাটির ২৩ কেন্দ্রে এগিয়ে নৌকা
Next Article রাঙামাটির ১০৩ কেন্দ্রে বিপুল ভোটে এগিয়ে নৌকা